ভাষা পরিবর্তন:

বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

একাধিক পদে দক্ষ জনবল নিয়োগ
(অফিসিয়াল, রিমোট ও আইটি ট্রেইনার)

রইশন আইটি সেন্টার ও ফরিদপুর আইটি এজেন্সিতে কাজ করার সুবর্ণ সুযোগ! অফিস অ্যাসিস্ট্যান্ট, রিমোট মার্কেটার এবং দক্ষ আইটি ট্রেইনার পদে ডাইনামিক প্রার্থীদের খুঁজছি আমরা।

আবেদন ফরম পূরণ করুন

আবেদন শুরু করার আগে যা যা গুছিয়ে রাখবেন

অর্ধেক ফরম পূরণ করে যেন বের হয়ে যেতে না হয়, তাই আবেদন শুরু করার আগেই নিচের তথ্য ও লিংকগুলো রেডি করে রাখুন:

  • আপনার আপডেটেড সিভির (CV) একটি গুগল ড্রাইভ লিংক (অবশ্যই Public বা Anyone with link এক্সেস দেওয়া থাকতে হবে)।
  • ১-২ মিনিটের একটি সেলফ-ইন্ট্রোডাকশন ভিডিওর লিংক (ভিডিওতে আপনার নিজের সম্পর্কে এবং যে পদে আবেদন করছেন সে পদে আপনি কীভাবে দায়িত্ব পালন করবেন বাস্তবসম্মত কিছু কথা শেয়ার করে এক থেকে দুই মিনিটের একটি ভিডিও তৈরি করুন এবং এডিট করে সেটা ইউটিউব বা গুগল ড্রাইভে আপলোড করে সেটা পাবলিক করে রাখুন যেন দেখতে পারি । ভিডিওটি গুগল ড্রাইভ বা ইউটিউবে আনলিস্টেড করে আপলোড করবেন)।
  • আপনার শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার বিস্তারিত তথ্য কাগজ লাগবে না শুধু তথ্য দিলেই হবে।
  • আপনার সচল হোয়াটসঅ্যাপ নম্বর ও একটি ভ্যালিড ইমেইল এড্রেস।
  • আবেদন করার সময় ChatGPT বা AI ব্যাবহার করে কিছু পূরণ করবেন না তাহলে আবেদন বাতিল হতে পারে।

খালি পদসমূহ ও কাজের দায়িত্ব

অফিস অ্যাসিস্ট্যান্ট

বেতন: আলোচনার সাপেক্ষে (ফিক্সড + কমিশন)
  • স্মার্টফোনে প্রতিষ্ঠানের প্রমোশনাল ভিডিও তৈরি ও এডিটিং করা।
  • অফিসের প্রশাসনিক নোট রাখা ও সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট।
  • অফিসে উপস্থিত থেকে ডেস্কে নিয়মিত অন্যান্য কাজ পরিচালনা।
  • অন্যান্য দায়িত্ব: বিস্তারিত আলোচনার সাপেক্ষে।

রিমোট মার্কেটার

বেতন: আলোচনার সাপেক্ষে (ফিক্সড + কমিশন)
  • বাসায় বসে রিমোটলি ডিজিটাল মার্কেটিং পরিচালনা করা।
  • ফেসবুক/সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট বা স্টুডেন্ট লিড জেনারেট করা।
  • অ্যাফিলিয়েট মডেলে স্টুডেন্ট কনভার্ট করা (কমিশন ভিত্তিক আয়)।
  • অন্যান্য দায়িত্ব: বিস্তারিত আলোচনার সাপেক্ষে।

আইটি ট্রেইনার (টিচার)

বেতন: আলোচনার সাপেক্ষে
  • গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অথবা বেসিক কম্পিউটারের ক্লাস নেওয়া।
  • স্টুডেন্টদের প্রজেক্ট ভিত্তিক ও প্র্যাকটিক্যাল কাজ শেখানো।
  • পার্ট-টাইম বা ফুল-টাইম ক্লাস পরিচালনার সক্ষমতা।
  • অন্যান্য দায়িত্ব: বিস্তারিত আলোচনার সাপেক্ষে।

আমাদের সম্পর্কে

ফরিদপুর শহরকে একটি আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে রইশন আইটি সেন্টার ও ফরিদপুর আইটি এজেন্সি। আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী এবং বিশেষ করে নারীদেরকে প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলে তাদের আত্মনির্ভরশীলতার পথ সুগম করা। বেকারত্ব দূরীকরণ এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা যুগোপযোগী প্রশিক্ষণ ও প্রফেশনাল সার্ভিস প্রদান করে আসছি।

আমাদের প্রতিষ্ঠানের দুটি মূল শাখা রয়েছে। রইশন আইটি সেন্টার মূলত আমাদের স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং উইং। বর্তমানে আমাদের এখানে অনেক শিক্ষার্থী অত্যন্ত আগ্রহের সাথে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছেন। আমরা বেসিক কম্পিউটার থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এবং কন্টেন্ট ক্রিয়েশনের মতো সময়োপযোগী কোর্সগুলো অত্যন্ত যত্ন সহকারে শিখিয়ে থাকি। আমরা বিশ্বাস করি, সঠিক গাইডলাইন পেলে যেকোনো সাধারণ শিক্ষার্থীও আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম।

অন্যদিকে, ফরিদপুর আইটি এজেন্সি হলো আমাদের প্রফেশনাল সার্ভিস উইং। দেশি এবং বিদেশি মিলিয়ে আমাদের নিয়মিত কর্পোরেট ক্লায়েন্ট রয়েছে, যাদেরকে আমরা নিয়মিত ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ডিং সার্ভিস প্রদান করছি। আমাদের এজেন্সিতে দক্ষ ও এক্টিভ অপারেটর প্রতিনিয়ত রিমোট ও ইন-হাউস প্রজেক্ট নিয়ে কাজ করছেন। ক্লায়েন্টের সর্বোচ্চ সন্তুষ্টি এবং কোয়ালিটি কাজের নিশ্চয়তা প্রদান করাই আমাদের টিমের প্রধান লক্ষ্য।

আমরা এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে চাই যেখানে কাজ শেখা থেকে শুরু করে কাজ পাওয়া—পুরো প্রক্রিয়াটি একটি ছাদের নিচেই সম্পন্ন হয়। আমাদের এই বিশাল কর্মযজ্ঞে এবং নিত্যনতুন প্রজেক্টগুলোতে গতি আনতে আমাদের একটি ডাইনামিক, ক্রিয়েটিভ এবং উদ্যমী টিমের প্রয়োজন। আপনি যদি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, নতুন কিছু শেখার আগ্রহ রাখেন এবং একটি পরিবারের মতো টিমে কাজ করতে চান, তবে রইশন আইটি সেন্টারে আপনাকে স্বাগতম!

আবেদন ফরম

সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন। ভুল তথ্য দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ভুলটি চিহ্নিত করে দেবে।

১
পদের তথ্য
২
যোগ্যতা
৩
রিসার্চ
৪
সাবমিশন

আবেদনের পদ ও ব্যক্তিগত পরিচয়

আপনি যে পদের জন্য সবচেয়ে বেশি যোগ্য, সেটি নির্বাচন করুন।
পদের নাম নির্বাচন করা আবশ্যক।
আপনার পুরো নাম বাংলায় লিখুন।
দয়া করে আপনার নাম প্রদান করুন।
সার্টিফিকেট অনুযায়ী আপনার পুরো নাম ইংরেজিতে লিখুন।
দয়া করে সঠিক নাম ইংরেজিতে লিখুন।
আপনার লিঙ্গ নির্বাচন করুন।
জেন্ডার নির্বাচন করা আবশ্যক।
আপনার সঠিক জন্মতারিখ প্রদান করুন।
দয়া করে সঠিক জন্মতারিখ দিন।
আপনার সচল হোয়াটসঅ্যাপ নম্বর দিন (১১ ডিজিট)।
সঠিক ১১ ডিজিটের মোবাইল নম্বর দিন (যেমন: 017...)।
আপনার সচল ইমেইল এড্রেস লিখুন।
ইমেইলের ফরম্যাটটি সঠিক নয় (@ এবং .com আবশ্যক)।
আপনি বর্তমানে কোথায় থাকেন বিস্তারিত লিখুন।
ঠিকানা প্রদান করা আবশ্যক।
গুগল ম্যাপ থেকে আপনার বাসার লিংক কপি করে দিন (ঐচ্ছিক)।
লিংকটি সঠিক নয় (অবশ্যই https:// দিয়ে শুরু হতে হবে)।

শিক্ষাগত যোগ্যতা ও স্কিল

আপনার সর্বশেষ বা বর্তমান শিক্ষাগত যোগ্যতা লিখুন।
শিক্ষাগত যোগ্যতা লেখা আবশ্যক।
কম্পিউটারের বেসিক কাজ (যেমন টাইপিং, ব্রাউজিং) জানেন কিনা?
এটি নির্বাচন করা আবশ্যক।
ফ্রিল্যান্সিং বা অনলাইনের কোনো স্কিল জানা থাকলে কমা দিয়ে লিখুন।
আগে কোথাও কাজের অভিজ্ঞতা বা বিশেষ কোনো গুণ থাকলে লিখুন।
ভিডিও মেকিং ও এডিটিং (CapCut/PC)50%
ক্যানভা / গ্রাফিক্স ডিজাইন50%
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট60%
কন্টেন্ট রাইটিং ও প্রেজেন্টেশন70%

প্রাতিষ্ঠানিক রিসার্চ ও টেস্ট

আমাদের পেজ/ওয়েবসাইট ঘুরে যা বুঝেছেন তা নিজের ভাষায় সুন্দর করে লিখুন।
দয়া করে বিস্তারিত লিখুন (অন্তত ১০ শব্দের বেশি হতে হবে)।
কীভাবে প্রতিষ্ঠানের কাজে আপনি মার্কেটিং বা লিড জেনারেট করতে পারবেন তার আইডিয়া দিন।
দয়া করে আপনার প্ল্যান বিস্তারিত লিখুন।
আমাদের বর্তমান কাজের ৫টি ভুল বা উন্নতির জায়গা চিহ্নিত করুন (আপনার তীক্ষ্ণ দৃষ্টি যাচাইয়ের জন্য)।
এটি লেখা আবশ্যক। কোনো ঘর ফাঁকা রাখা যাবে না।
আমাদের জন্য আপনি এমন কী করতে পারবেন যা অন্য কেউ সহজে মাথায় আনে না?
এটি লেখা আবশ্যক।

সময়সূচী ও মিডিয়া সাবমিশন

পেশাগত বা সৃজনশীল কোন কাজ করতে সবচেয়ে ভালো লাগে?
ফ্রি টাইমে আপনি সাধারণত কী করতে পছন্দ করেন?
প্রতিদিন কতক্ষণ ও কোন সময়টায় কাজ করতে পারবেন?
সময় উল্লেখ করা আবশ্যক।
কাজের ব্যাপারে পরিবারের সম্মতি আছে কি?
এটি নির্বাচন করা আবশ্যক।
অফিসিয়ালি কবে থেকে কাজ শুরু করতে পারবেন?
তারিখ নির্বাচন করুন।
আপনার সিভির গুগল ড্রাইভ লিংক দিন (লিংকটি Public করা থাকতে হবে)।
এটি সঠিক লিংক নয়। লিংক অবশ্যই https:// দিয়ে শুরু হতে হবে। কোনো সাধারণ লেখা দেওয়া যাবে না।
📌 কী ভিডিও তৈরি করবেন: ক্যামেরার সামনে নিজের স্মার্টফোনে ১-২ মিনিটের একটি ভিডিও বানান যেখানে আপনি নিজের পরিচয় দেবেন এবং বলবেন কেন আপনি উক্ত পদের জন্য সেরা। এরপর ভিডিওটি গুগল ড্রাইভ বা ইউটিউবে (Unlisted) আপলোড করে লিংকটি এখানে দিন।
এটি সঠিক ভিডিও লিংক নয়। লিংক অবশ্যই https:// দিয়ে শুরু হতে হবে। সাধারণ টেক্সট গ্রহণযোগ্য নয়।

আবেদন সফল হয়েছে!

আপনার আবেদনটি আমাদের সিস্টেমে সফলভাবে সংরক্ষিত হয়েছে। নিচের ডিজিটাল রিসিটটি ডাউনলোড করে সংরক্ষণ করুন।

আমি আবেদন করেছি!

রইশন আইটি সেন্টার & ফরিদপুর আইটি এজেন্সি

অ্যাপ্লিকেশন আইডি: FIT-XXXXXX
প্রার্থীর নাম: ----------
আবেদনের পদ: ----------
আবেদনের তারিখ: ----------

প্রাথমিক প্রোফাইল এআই (AI) স্কোর

-- / 100

পরবর্তী আপডেট ও রেজাল্ট পেতে আমাদের পেইজে যুক্ত থাকুন:

ফেসবুক পেইজটি ফলো করুন